চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

সরকার হাঁটছে পুরোনো পথে, অভিযোগ নাহিদ ইসলামের

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সরকার হাঁটছে পুরোনো পথে, অভিযোগ নাহিদ ইসলামের
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সরকার হাঁটছে পুরোনো পথে, অভিযোগ নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত