হবিগঞ্জের লাখাই উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আকিবুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে তৌহিদ মিয়ার বসতঘর থেকে শনিবার দিবাগত রাতে একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। পরদিন রোববার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের কোনা বাড়ি এলাকার লোকজন একটি মোটরসাইকেলসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
খবর পেয়ে মোটরসাইকেলের মালিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তার চুরি যাওয়া মোটরসাইকেল বলে শনাক্ত করেন। পরে লাখাই থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আকিবুল হক তালুকদারসহ চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সোমবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬