চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন উপজেলার বিভিন্ন পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত এফডব্লিউভিসহ দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে একাধিকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পরও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

সূত্র জানায়, করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি সূচিত্রা রানীর বিরুদ্ধে গরিব ও অসহায় রোগীদের কাছ থেকে প্রসব করানোর সময় অর্থ আদায় এবং ওষুধ কেনার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পরও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে নাইমুর রহমান সরকারি কর্মকর্তা হিসেবে শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি নিয়মিত ও সময়মতো অফিসে উপস্থিত থাকেন না। এছাড়া তাঁর আওতাধীন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শন না করেও প্রতি মাসে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, উপজেলার সোনালী ব্যাংক শাখায় নাইমুর রহমানের ব্যক্তিগত ব্যাংক হিসাবে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে এককালীন ৯৮ হাজার টাকা জমা দেওয়া হয়। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত হিসাবে একসঙ্গে এ ধরনের বড় অঙ্কের অর্থ জমা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত