চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রুপসা আলাইপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চালক মারা যান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রুপসা আলাইপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চালক মারা যান

খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে এক ট্রাক দুর্ঘটনায় চালক বিল্লাল (৪৫) নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায় এবং বাজারের ভেতরে প্রবেশ করে। গাড়িতে তখন ট্রাকের হেলপার বসেছিল। সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি বৈদ্যুতিক খুঁটি, গাছ এবং ইটের পাজায় ধাক্কা দেয়, যার ফলে বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতি হয়।

ড্রাইভার বিল্লাল ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের নম্বর যশোর-ট-১১-৫৬৩৫। ট্রাকটি সেনের বাজার থেকে কোম্পানির মাল ডেলিভারি দিয়ে ফকিরহাট অভিমুখে যাচ্ছিল।

রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান জানান, “দুর্ঘটনায় চালক বিল্লাল নিহত হয়েছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রুপসা আলাইপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চালক মারা যান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে এক ট্রাক দুর্ঘটনায় চালক বিল্লাল (৪৫) নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায় এবং বাজারের ভেতরে প্রবেশ করে। গাড়িতে তখন ট্রাকের হেলপার বসেছিল। সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি বৈদ্যুতিক খুঁটি, গাছ এবং ইটের পাজায় ধাক্কা দেয়, যার ফলে বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতি হয়।

ড্রাইভার বিল্লাল ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের নম্বর যশোর-ট-১১-৫৬৩৫। ট্রাকটি সেনের বাজার থেকে কোম্পানির মাল ডেলিভারি দিয়ে ফকিরহাট অভিমুখে যাচ্ছিল।

রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান জানান, “দুর্ঘটনায় চালক বিল্লাল নিহত হয়েছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত