সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রোববার রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।