রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-নাটোর হাইওয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বালুবাহী সেই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলো কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৬)।
তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল একটি বালিবাহী ডাম্প ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান বাবা-ছেলে।
দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকটিতে ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত