চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দায়িত্ব পেলেন যুবদল নেতা, দোয়া চাইলেন এলাকাবাসীর

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দায়িত্ব পেলেন যুবদল নেতা, দোয়া চাইলেন এলাকাবাসীর
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা-এর চাপরতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আব্দুল খালেক মেম্বার ও মরহুমা আলেমা মেম্বারের মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্যতা পূরণে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সকল কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও চাপরতলা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রুবেল মেম্বারকে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত মেম্বার মোঃ রুবেল দায়িত্ব যথাযথভাবে পালন করতে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, জনগণের সেবা করা তার মূল লক্ষ্য এবং তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। এ সময় তিনি আরও বলেন, “আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।” স্থানীয়রা আশা করছেন, রুবেল মেম্বার তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দায়িত্ব পেলেন যুবদল নেতা, দোয়া চাইলেন এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা-এর চাপরতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আব্দুল খালেক মেম্বার ও মরহুমা আলেমা মেম্বারের মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্যতা পূরণে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সকল কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও চাপরতলা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রুবেল মেম্বারকে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত মেম্বার মোঃ রুবেল দায়িত্ব যথাযথভাবে পালন করতে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, জনগণের সেবা করা তার মূল লক্ষ্য এবং তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। এ সময় তিনি আরও বলেন, “আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।” স্থানীয়রা আশা করছেন, রুবেল মেম্বার তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত