চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিতে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় বিদ্যমান শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন এই নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন ও বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসি চেয়ারম্যানের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিতে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় বিদ্যমান শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন এই নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন ও বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসি চেয়ারম্যানের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত