চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

এসএসসি পরীক্ষা : প্রথম দিনে বহিষ্কার-অনুপস্থিতির সংখ্যা জানাল বোর্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এসএসসি পরীক্ষা : প্রথম দিনে বহিষ্কার-অনুপস্থিতির সংখ্যা জানাল বোর্ড
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার (২১ এপ্রিল)। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল পরীক্ষার প্রথম দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রথম দিনের পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা বিগত বছরগুলোর তুলনায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রতিবেদনে জানা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডে একজন পরিদর্শক বহিষ্কার হয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। সাধারণ বোর্ডগুলোর মধ্যে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিতির হার শতকরা ৪ দশমিক ৪০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৯৩ শতাংশ। এ বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় একজন পরিদর্শক বহিষ্কার হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, বিদেশের ৯টি কেন্দ্র বাদে দেশের মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষা : প্রথম দিনে বহিষ্কার-অনুপস্থিতির সংখ্যা জানাল বোর্ড

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত