বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।
পরীক্ষা চারটি পৃথক সময়সূচিতে অনুষ্ঠিত হয়—সকাল ৯টা থেকে ১০টা, সকাল ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত।
প্রকাশিত ফল অনুযায়ী, পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএসেও ফল জানানো হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ফলাফল প্রয়োজনে সংশোধনের অধিকারও সংস্থাটি সংরক্ষণ করে।
উল্লেখ্য, দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য এই প্রথমবারের মতো পৃথকভাবে এ ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হলো।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬