শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
হবিগঞ্জের বাহুবলে আকিজ বেভারেজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান এবং গাজী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, সকালে আকিজ কোম্পানীতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ প্রাণ হারান। আহত অবস্থায় মিজান ও গাজীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তারা মারা যান। নিহতদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৪

featured Image
হবিগঞ্জের বাহুবলে আকিজ বেভারেজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান এবং গাজী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, সকালে আকিজ কোম্পানীতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ প্রাণ হারান। আহত অবস্থায় মিজান ও গাজীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তারা মারা যান। নিহতদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত