চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলা‌দেশ এর নির্বাহী প‌রিচালক ইশরাত জাহান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, সদর উপ‌জেলা নাগ‌রিক ফোরামের সাধারন সম্পাদক না‌দিরা আকরাম, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরামের সম্পাদক এ‌ঞ্জেল মৃধা'সহ বা‌গেরহাট সদর উপ‌জেলা, রামপাল উপ‌জেলা ও ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। "নাগরিক" প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স অব কানাডা এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আমরাই পারি জোটের (উই ক্যান) কনসালট্যান্ট নাজমুস সাকিব রুবেল। বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়ন'সহ দেশের ১২ জেলার ৪৮ টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে "নগরিক" প্রকল্প কাজ করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলা‌দেশ এর নির্বাহী প‌রিচালক ইশরাত জাহান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, সদর উপ‌জেলা নাগ‌রিক ফোরামের সাধারন সম্পাদক না‌দিরা আকরাম, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরামের সম্পাদক এ‌ঞ্জেল মৃধা'সহ বা‌গেরহাট সদর উপ‌জেলা, রামপাল উপ‌জেলা ও ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। "নাগরিক" প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স অব কানাডা এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আমরাই পারি জোটের (উই ক্যান) কনসালট্যান্ট নাজমুস সাকিব রুবেল। বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়ন'সহ দেশের ১২ জেলার ৪৮ টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে "নগরিক" প্রকল্প কাজ করছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত