বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

বড়দহ সেতুতে টোল আদায়ে অনিয়ম, চালকদের চরম হয়রানি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বড়দহ সেতুতে টোল আদায়ে অনিয়ম, চালকদের চরম হয়রানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই–গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্ধারিত টোল তালিকা উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় যানবাহন চালক ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দহ সেতুটি নাকাই ও হরিরামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত। সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে ৫ থেকে ১০ জনের একটি দল দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করছে। যানবাহন এলেই বাঁশ দিয়ে রাস্তা আটকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, মোটরসাইকেল, রিকশা-ভ্যান এবং কিছু হালকা যানবাহন টোলমুক্ত থাকার পরও তাদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে। বিশেষ করে বহিরাগত চালকদের কাছ থেকে মনগড়া হারে টোল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

একাধিক চালক জানান, নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা দাবি করলে প্রতিবাদ করলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কেউ কেউ অশালীন ভাষায় গালিগালাজ ও মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। এতে প্রতিদিনই চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতণ্ডা লেগে থাকছে।

এক সিএনজি চালক বলেন, “আমাদের গাড়ি টোলের আওতায় না থাকলেও জোর করে টাকা নেয়। না দিলে রাস্তা আটকে রাখে এবং গালিগালাজ করে।”
একজন মোটরসাইকেল চালক জানান, “টোলমুক্ত হলেও প্রতিদিন টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে মারধরের ভয় দেখায়।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে এভাবে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত তদন্ত করে বড়দহ সেতুতে টোল আদায়ের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

বড়দহ সেতুতে টোল আদায়ে অনিয়ম, চালকদের চরম হয়রানি

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত