চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন (ওজন ৩.৪৫ গ্রাম) সহ ৩ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. জিকরুল ইসলাম (৩০) ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সোহাগ (২২) এবং নিতাই পঞ্চায়েত পাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ায় মো. জিকরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালানাে হয়। এসময় মো. জিকরুল ইসলামের দেহ তল্লাশী করে পরনের লুঙ্গির কোচ হতে ১২ পুড়িয়া হেরোইন, ৪ টি কলকি এবং ১ গজ ফয়েল পেপার পাওয়া যায়। এসব উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরও বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৪/২০২৬ খ্রিঃ, জিআর নং-১১১/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক)/৪১ রুজু পরবর্তী আসামীদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের বাজার মূল্য অনুমান সাড়ে ৩৪ হাজার টাকা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন (ওজন ৩.৪৫ গ্রাম) সহ ৩ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. জিকরুল ইসলাম (৩০) ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সোহাগ (২২) এবং নিতাই পঞ্চায়েত পাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ায় মো. জিকরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালানাে হয়। এসময় মো. জিকরুল ইসলামের দেহ তল্লাশী করে পরনের লুঙ্গির কোচ হতে ১২ পুড়িয়া হেরোইন, ৪ টি কলকি এবং ১ গজ ফয়েল পেপার পাওয়া যায়। এসব উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরও বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৪/২০২৬ খ্রিঃ, জিআর নং-১১১/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক)/৪১ রুজু পরবর্তী আসামীদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের বাজার মূল্য অনুমান সাড়ে ৩৪ হাজার টাকা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত