চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে
রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি দম্পতি আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্ত) মো. শামসুল ইসলাম ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি দম্পতি আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্ত) মো. শামসুল ইসলাম ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত