চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি
সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি। শনিবার (৪ এপ্রিল) সকালে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। গণসংহতি আন্দোলন ২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলের প্রতীক মাথাল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি। শনিবার (৪ এপ্রিল) সকালে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। গণসংহতি আন্দোলন ২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলের প্রতীক মাথাল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত