ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইতন বিবির বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটের হাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬