চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে লম্বা গাছ সংলগ্ন এলাকায় সাবেক যুবদল নেতা এম. শুভ পাঠনের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ। এম. শুভ পাঠনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা ম্যানশন, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রিপন হোসেন হৃদয়, মোঃ মামুন ও আব্দুর রাজ্জাক রানা।

বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে লম্বা গাছ সংলগ্ন এলাকায় সাবেক যুবদল নেতা এম. শুভ পাঠনের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ। এম. শুভ পাঠনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা ম্যানশন, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রিপন হোসেন হৃদয়, মোঃ মামুন ও আব্দুর রাজ্জাক রানা।

বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত