চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তারা চরমোনাই দরবারে পৌঁছান। ফজরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বয়ান শুরু করেন। বয়ান শেষে তিনি এনসিপি নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ অন্যরা।
এনসিপির নেতারা জানিয়েছেন, তারা দিনভর চরমোনাইয়ে অবস্থান করবেন এবং মাহফিলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তারা চরমোনাই দরবারে পৌঁছান। ফজরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বয়ান শুরু করেন। বয়ান শেষে তিনি এনসিপি নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ অন্যরা।
এনসিপির নেতারা জানিয়েছেন, তারা দিনভর চরমোনাইয়ে অবস্থান করবেন এবং মাহফিলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত