চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

চরমোনাইর দল জোটে নেই, জানালেন মামুনুল হক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চরমোনাইর দল জোটে নেই, জানালেন মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, চরমোনাইর দল বা ইসলামী আন্দোলনের জোট ত্যাগের পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন নেই। তিনি বলেন, এটি মূলত বোঝাপড়ার ঘাটতির কারণে ঘটেছে এবং নির্বাচনের মাঠে এতে খুব বেশি প্রভাব পড়বে না।

শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা চাইলে জোটে আবারও স্বাগত জানানো হবে। অন্যথায়, বাকি আসনগুলো জনপ্রিয়তা ও শক্তিশালী অবস্থানের ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি আরও জানান, জোটের ভেতরে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করে সামনে এগোবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরিয়াহ আইন বাস্তবায়ন এবং জোটের আদর্শিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী জোটের আদর্শিক অবস্থান অটুট রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চরমোনাইর দল জোটে নেই, জানালেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, চরমোনাইর দল বা ইসলামী আন্দোলনের জোট ত্যাগের পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন নেই। তিনি বলেন, এটি মূলত বোঝাপড়ার ঘাটতির কারণে ঘটেছে এবং নির্বাচনের মাঠে এতে খুব বেশি প্রভাব পড়বে না।

শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা চাইলে জোটে আবারও স্বাগত জানানো হবে। অন্যথায়, বাকি আসনগুলো জনপ্রিয়তা ও শক্তিশালী অবস্থানের ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি আরও জানান, জোটের ভেতরে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করে সামনে এগোবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরিয়াহ আইন বাস্তবায়ন এবং জোটের আদর্শিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী জোটের আদর্শিক অবস্থান অটুট রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত