বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কম্পিউটার-মোবাইল জব্দ, তদন্তে নেপাল পুলিশ

নেপালে অনলাইন প্রতারণা চক্রে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতীকী ছবি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তরা একটি হোটেল থেকে সংগঠিতভাবে সাইবার প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ উঠেছে।

নেপালের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ মে কাঠমান্ডুর পাকনাজোল এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হোটেলটির একাধিক তলায় ভাড়া নেওয়া কক্ষ থেকে পরিচালিত হচ্ছিল কথিত অনলাইন স্ক্যাম সেন্টার।

অভিযানের সময় পুলিশ কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশি মডেল ও তরুণীদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন।

পরে বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। মূলত বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের লক্ষ্যবস্তু করা হতো বলে জানিয়েছে পুলিশ।

নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#নেপাল #অনলাইনপ্রতারণা #বাংলাদেশি

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

নেপালে অনলাইন প্রতারণা চক্রে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তরা একটি হোটেল থেকে সংগঠিতভাবে সাইবার প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ উঠেছে।

নেপালের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ মে কাঠমান্ডুর পাকনাজোল এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হোটেলটির একাধিক তলায় ভাড়া নেওয়া কক্ষ থেকে পরিচালিত হচ্ছিল কথিত অনলাইন স্ক্যাম সেন্টার।

অভিযানের সময় পুলিশ কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশি মডেল ও তরুণীদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন।

পরে বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। মূলত বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের লক্ষ্যবস্তু করা হতো বলে জানিয়েছে পুলিশ।

নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত