চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

গাজীপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গাজীপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের সংলগ্ন মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রবিউল আলম আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার এবং পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাজীপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের সংলগ্ন মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রবিউল আলম আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার এবং পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত