মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভুমিধস বিজয়

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভুমিধস বিজয়
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৪ টি পদে ভুমিধস বিজয় অর্জয় করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী মোঃ বাচ্চু মিয়া পেয়েছেন ২৪৫ ভোট। সহ সভাপতি পদে ৪১৮ ভোট পেয়ে মহসিন চৌধুরী ও ৪০৫ ভোট পেয়ে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী মোঃ শফিউল আলম পেয়েছেন ২৮৫ ভোট। এছাড়া যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরী সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা। কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন, মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্নালী দাশ, শেখ সোহান ইসলাম, শাহাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি। এবারের নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সেখ আব্দুল আজিজ, সদস্য এম এম মজিবর রহমান ও এস এম মঞ্জুরুল কাদের মিঠু। উল্লেখ্য খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদে ৪ টি প্যানেলের ৪৮ প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেছেন। যে চারটি প্যানেল নির্বাচনে প্রতিদ্ধন্ধীতা করেছে তারা হলো - জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল প্যানেল, সততায় অঙ্গীকারাবদ্ধ আইনজীবী প্যানেল ও সম্মিলিত পরিষদ মনোনীত প্যানেল।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভুমিধস বিজয়

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত