চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা খালিশপুরে ট্যাংকলরি থেকে তেল চুরিকালে আটক ৫, চালককে জরিমানা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা খালিশপুরে ট্যাংকলরি থেকে তেল চুরিকালে আটক ৫, চালককে জরিমানা
খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ ৫ জনকে আটক করা হয়েছে। আজ ১০ এপ্রিল দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা অয়েল ডিপোর মধ্যে থেকে ১০ লিটার অকটেন সহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে। প্রশাসনের সুত্রে জানা্যায়, আজ মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা অয়েল ডিপোর মধ্যে থেকে ট্যাংকলরি ( খুলনা - মেট্রো- ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টু, রানা এবং বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরিকরার সময় এনএসআই খুলনা কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ ও ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চোরাই তেল জব্দ করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা খালিশপুরে ট্যাংকলরি থেকে তেল চুরিকালে আটক ৫, চালককে জরিমানা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ ৫ জনকে আটক করা হয়েছে। আজ ১০ এপ্রিল দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা অয়েল ডিপোর মধ্যে থেকে ১০ লিটার অকটেন সহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে। প্রশাসনের সুত্রে জানা্যায়, আজ মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা অয়েল ডিপোর মধ্যে থেকে ট্যাংকলরি ( খুলনা - মেট্রো- ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টু, রানা এবং বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরিকরার সময় এনএসআই খুলনা কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ ও ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চোরাই তেল জব্দ করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত