চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন
খুলনায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যায় দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি গ্রামের বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ( ৩২) ও তার স্ত্রী লামিয়া বেগম(২৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলর চালক ও তার স্ত্রী মৃত্যু হয়। তারা বয়রা এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম জানান, ঘাতক চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
খুলনায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যায় দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি গ্রামের বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ( ৩২) ও তার স্ত্রী লামিয়া বেগম(২৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলর চালক ও তার স্ত্রী মৃত্যু হয়। তারা বয়রা এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম জানান, ঘাতক চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত