খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্য নিহত
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
খুলনায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। আজ ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে।
তার স্ত্রী পুজা বিশ্বাস সাতক্ষীরা জেলার কর্মরত একজন নারী পুলিশ সদস্য। পুলিশ সুত্রে জানাযায়, ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ম্যাগজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহ্নত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট এখানে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি ছিলেন নিয়মিত ও শৃংখলাবদ্ধ। তবে কি কারনে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখোনোও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো জানান, ভোর ৪ টা থেকে ৬ টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়েই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। যা সিসি ফুটেজে বিশ্লেষন করে দেখাগেছে। বিষয়টি গুরুত্ব সহাকারে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত