চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কেশবপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির-পানি, কলম ও হেল্প ডেস্কে সহযোগিতা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেশবপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির-পানি, কলম ও হেল্প ডেস্কে সহযোগিতা
কেশবপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কেশবপুর পৌর শাখা। আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পরীক্ষার প্রথম দিনে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি ও কলম বিতরণ করা হয়। এছাড়াও পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর কলেজ শাখার সভাপতি হাবিবুল্লাহ বিলালী, পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী মিরাজ, সেক্রেটারি মো. শামিম হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। উল্লেখ্য, আজ থেকেই শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থীদের হাতে রুটিনও তুলে দেওয়া হয় এই কার্যক্রমের অংশ হিসেবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কেশবপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির-পানি, কলম ও হেল্প ডেস্কে সহযোগিতা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
কেশবপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কেশবপুর পৌর শাখা। আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পরীক্ষার প্রথম দিনে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি ও কলম বিতরণ করা হয়। এছাড়াও পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর কলেজ শাখার সভাপতি হাবিবুল্লাহ বিলালী, পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী মিরাজ, সেক্রেটারি মো. শামিম হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। উল্লেখ্য, আজ থেকেই শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থীদের হাতে রুটিনও তুলে দেওয়া হয় এই কার্যক্রমের অংশ হিসেবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত