মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

কুড়িগ্রামসহ সারা দেশে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুড়িগ্রামসহ সারা দেশে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কুড়িগ্রাম জেলাসহ সারা দেশে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে।

এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত শিশুদের মধ্যে ছেলে ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। তাদের টিকাদান নিশ্চিত করতে জেলায় ১০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ এবং নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, কর্মসূচি চলাকালে কোনো ধরনের জটিলতা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি থাকবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রাম জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুড়িগ্রামসহ সারা দেশে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত