চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান
​গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন। ​বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি এ্যাড: মো. তাজুল ইসলাম, এ্যাড: আব্দুল বাছেদ মোল্লা এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
​গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন। ​বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি এ্যাড: মো. তাজুল ইসলাম, এ্যাড: আব্দুল বাছেদ মোল্লা এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত