চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া সুবিধা বড় সুখবর

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া সুবিধা বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর! শিক্ষা উপদেষ্টা তাদের বাড়ি ভাড়া প্রস্তাব অনুমোদন করেছেন। প্রস্তাবটি আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবে ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশের ভাড়া হার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় চিঠি পেয়ে প্রয়োজন অনুযায়ী কাটছাট করতে পারে। চূড়ান্ত অনুমোদন যেটিতে দেওয়া হবে, সেই হারেই শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া পাবেন।

শিক্ষক-কর্মচারীরা জানিয়ে দিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবিটি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলন শুরু হবে।

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশে শিক্ষা উপদেষ্টার কাছে ২০ শতাংশ বাড়ি ভাড়া করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া সুবিধা বড় সুখবর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর! শিক্ষা উপদেষ্টা তাদের বাড়ি ভাড়া প্রস্তাব অনুমোদন করেছেন। প্রস্তাবটি আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবে ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশের ভাড়া হার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় চিঠি পেয়ে প্রয়োজন অনুযায়ী কাটছাট করতে পারে। চূড়ান্ত অনুমোদন যেটিতে দেওয়া হবে, সেই হারেই শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া পাবেন।

শিক্ষক-কর্মচারীরা জানিয়ে দিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবিটি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলন শুরু হবে।

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশে শিক্ষা উপদেষ্টার কাছে ২০ শতাংশ বাড়ি ভাড়া করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত