চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বোর্ডগুলো চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের প্রথমার্ধে নেওয়ার পরিকল্পনা করে। সে সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এদিকে আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব নির্দেশনা প্রতিপালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মাউশি। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার বিস্তারিত সময়সূচি বা রুটিন সংগ্রহ করতে পারবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত