মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির
ঈদের নামাজ শেষে ভোট ও গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যদি সাধারণ নির্বাচন ‘হালাল’ হিসেবে গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোটকে ‘হারাম’ বলা হবে কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ইতোমধ্যে স্পিকার আমলে নিয়েছেন। এ বিষয়ে সংসদে সমাধান না হলে জনগণের বড় অংশকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে। এ সময় তিনি ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন। তার অভিযোগ, অতিরিক্ত বাসভাড়া ও ভোগান্তির কারণে অনেক মানুষ কষ্টে বাড়ি ফিরেছেন। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে চলমান সহিংসতায় নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা রয়েছে এবং তারা যেন ন্যায়বিচার পায়—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
ঈদের নামাজ শেষে ভোট ও গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যদি সাধারণ নির্বাচন ‘হালাল’ হিসেবে গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোটকে ‘হারাম’ বলা হবে কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ইতোমধ্যে স্পিকার আমলে নিয়েছেন। এ বিষয়ে সংসদে সমাধান না হলে জনগণের বড় অংশকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে। এ সময় তিনি ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন। তার অভিযোগ, অতিরিক্ত বাসভাড়া ও ভোগান্তির কারণে অনেক মানুষ কষ্টে বাড়ি ফিরেছেন। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে চলমান সহিংসতায় নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা রয়েছে এবং তারা যেন ন্যায়বিচার পায়—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত