মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড
যশোরের অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে রাজু মল্লিক (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজু মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের হাসান মল্লিকের ছেলে রাজু মল্লিককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ক্রমিক ২১ ধারা মোতাবেক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।’

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
যশোরের অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে রাজু মল্লিক (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজু মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের হাসান মল্লিকের ছেলে রাজু মল্লিককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ক্রমিক ২১ ধারা মোতাবেক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।’

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত