চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইকস্ট্যাডে এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে ইজিবাইক স্ট্যাডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড়ভাই ফারুক হোসেন একজন মানসিক প্রতিবন্ধী রোগী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তবে দুঃখের বিষয় আমার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মৃতু অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যাড থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত