রাঙ্গামাটি জেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল-এর সামনে ম্যানেজারস ফোরাম ও ফারিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সম্প্রতি ঢাকায় তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও সম্মানহানিকর।
তারা আরও বলেন, চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং চিকিৎসা সেবা সহজ করতে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজারস ফোরামের উপদেষ্টা মো. ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন ফারিয়া রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করেন এবং ভবিষ্যতে পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬