২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির বিপ্লব, আসছে ৫ নতুন চমক
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ও প্রযুক্তিনির্ভর আসর হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল, ৩টি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবং ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞে প্রযুক্তির নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
১. সেন্সরযুক্ত স্মার্ট ম্যাচ বল ত্রিয়েন্দা
২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ত্রিয়েন্দা’তে থাকবে অত্যাধুনিক আইএমইউ (IMU) সেন্সর। এই সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের অবস্থান, গতি ও ঘূর্ণনের তথ্য পাঠাবে। ফলে অফসাইড ও বিতর্কিত সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।
২. খেলোয়াড়দের এআই-চালিত 3D অবতার
ফিফা ও লেনোভো -এর যৌথ উদ্যোগে প্রতিটি খেলোয়াড়ের ডিজিটাল 3D অবতার তৈরি করা হবে। এতে মাঠে খেলোয়াড়দের অবস্থান ও মুভমেন্ট আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা যাবে এবং দর্শকরাও অফসাইডের গ্রাফিক্স আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন।
৩. রেফারির বডি ক্যামেরা
প্রথমবারের মতো বিশ্বকাপে রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দর্শকরা রেফারির দৃষ্টিকোণ থেকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ফাউল ও সিদ্ধান্ত গ্রহণের দৃশ্য দেখতে পারবেন।
৪. নিরাপত্তায় রোবট কুকুর
বিশ্বকাপ ভেন্যুর নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে বিশেষ রোবট কুকুর। এগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে লাইভ ভিডিও পাঠাতে সক্ষম হবে এবং নিরাপত্তা বাহিনীকে সহায়তা করবে।
৫. আরও উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি
কাতার বিশ্বকাপের চেয়ে আরও উন্নত অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে এবার। মাত্র ১০ সেন্টিমিটারের ব্যবধানও শনাক্ত করতে পারবে সিস্টেমটি। রেফারির ইয়ারপিসে সরাসরি সতর্কবার্তা পৌঁছে যাবে, ফলে সিদ্ধান্ত হবে আরও দ্রুত ও নির্ভুল।
এছাড়া উত্তর আমেরিকার গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে প্রতিটি অর্ধে বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ রাখা হবে, যাতে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা যায়।
প্রযুক্তির নানা সংযোজন বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করে তুললেও ফুটবলের আবেগ, নাটকীয়তা এবং মানবিক মুহূর্তগুলোই থাকবে এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬