শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আহত বহু ফিলিস্তিনি

হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির পরই গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ চুক্তিতে সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চালানো এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে একটি চুক্তির ঘোষণা দেন। কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর হামাস চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিরস্ত্রীকরণে সম্মতি দেয়।

আন্তর্জাতিক মহলে চুক্তিকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার বিভিন্ন এলাকায় ফের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো উপত্যকাজুড়ে।

স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার পর আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া না গেলেও আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

#গাজা_হামলা #হামাস_চুক্তি #ফিলিস্তিন_সংকট

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির পরই গাজায় ইসরায়েলি হামলা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ চুক্তিতে সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চালানো এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে একটি চুক্তির ঘোষণা দেন। কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর হামাস চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিরস্ত্রীকরণে সম্মতি দেয়।

আন্তর্জাতিক মহলে চুক্তিকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার বিভিন্ন এলাকায় ফের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো উপত্যকাজুড়ে।

স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার পর আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া না গেলেও আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত