সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

টুকুকে নিয়ে মন্তব্যেই মামলা

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
মুফতি আমির হামজা, ছবি: সংগৃহীত

হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) আদালতের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মানহানির মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

ওইদিনই আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করে। তবে নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

#আমির_হামজা #হাইকোর্ট #মানহানি_মামলা

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) আদালতের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মানহানির মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

ওইদিনই আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করে। তবে নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত