শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২০০ পরিবারে সহায়তা

ফারুয়ায় বন্যাদুর্গতদের পাশে জামায়াত, সরকারের প্রতি পুনর্বাসনের দাবি

ছবি : চেকপোস্ট

রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সংগঠনটির উদ্যোগে ফারুয়া বাজারের বন্যাকবলিত দোকানদার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হক, অ্যাডভোকেট রহমত উল্লাহ এবং ফারুয়া বাজার কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আলীম বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফারুয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ীর দোকান, পণ্য ও জীবিকার প্রধান অবলম্বন নষ্ট হয়েছে। একই সঙ্গে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনি আরও বলেন, মানুষের দুর্দিনে সহায়তা করা নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, বিত্তবান ব্যক্তি এবং সামাজিক-মানবিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ জরুরি।

আবদুল আলীম বলেন, ফারুয়া বাজার দীর্ঘদিন ধরেই পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকিতে রয়েছে। তাই শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাসও দেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম বলেন, সাম্প্রতিক বন্যায় ফারুয়া এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ফারুয়া বাজারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

#বন্যা #রাঙ্গামাটি #ফারুয়া

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফারুয়ায় বন্যাদুর্গতদের পাশে জামায়াত, সরকারের প্রতি পুনর্বাসনের দাবি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত