হবিগঞ্জে জাল কাস্টমস নথি ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় ৯ হাজার কেজি জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা। এছাড়া ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জিরা ও ট্রাক মিলিয়ে মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকে করে ঢাকার দিকে নেওয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) অভিযান চালানো হয়।
সকাল ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট বসায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
একপর্যায়ে চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে তৈরি করা জাল Bill of Entry ও চালানপত্রের কপি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই করলে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
বিজিবির দাবি, ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় জিরার চালানটি পরিবহন করা হচ্ছিল। এ কারণে পুরো চালান ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
জব্দ করা জিরা ও ট্রাক আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬