‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে টেকসই, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দ্রুত নগরায়ণের বাস্তবতায় পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। নগর উন্নয়নের সুফল যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ুসহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। এর মাধ্যমে মানবিক ও আধুনিক নগর-বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান, নিরাপদ আবাসন, নাগরিক সেবা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন সরাসরি যুক্ত। তাই সমন্বিত পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
সরকারের লক্ষ্য তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন এবং উন্নত নাগরিক সুবিধা পাবে।
বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে টেকসই নগরায়ণ ও সর্বজনীন আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬