নীলফামারীতে দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্য মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ ও মো. সিরাজুল আলম উপস্থিত ছিলেন।
আইনজীবী সূত্রে জানা যায়, অধস্তন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর চলতি বছর হাইকোর্টে পৃথক দুটি জামিন আবেদন করেন আসাদুজ্জামান নূর। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এক মামলায় রুল অ্যাবসলিউট করে জামিন মঞ্জুর করেন এবং অন্য মামলায় রুল ডিসচার্জ করে আবেদন খারিজ করেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬