শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি

রাঙামাটিতে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় রাঙামাটি আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমীর আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের রাঙামাটি জেলা অর্থ সম্পাদক সাওবান এবং মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

#ফুটবলটুর্নামেন্ট #জুলাইস্মৃতিফুটবলটুর্নামেন্ট #রাঙামাটিফুটবল

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাঙামাটিতে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় রাঙামাটি আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমীর আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের রাঙামাটি জেলা অর্থ সম্পাদক সাওবান এবং মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত