মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিনিয়োগেও আগ্রহ

সৌদির নতুন আগ্রহ, বাংলাদেশে বিনিয়োগ ও শ্রমিক নিয়োগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠক শেষে শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, আলোচনা অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে সৌদি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিনিয়োগ নিয়ে সৌদি আরবে একটি যৌথ বৈঠকের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে পলিটিক্যাল কনসালটেশন মিটিং ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলতি বছরেই আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সৌদি আরবে আরও বেশি দক্ষ বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে দেশটির আগ্রহের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আগামী দিনে আরও গভীর করার বিষয়ে সৌদি পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে তিনি বলেন, সফরের আগ্রহ রয়েছে। দুই দেশের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

এছাড়া সৌদি আরবে থাকা রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট সমস্যার বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশি মিশনগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সমাধানের চেষ্টা করছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরব শুধু একটি খাতে নয়, বরং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।

#বাংলাদেশসৌদিসম্পর্ক #দক্ষশ্রমিকনিয়োগ #সৌদিবিনিয়োগ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সৌদির নতুন আগ্রহ, বাংলাদেশে বিনিয়োগ ও শ্রমিক নিয়োগ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত