গোপালগঞ্জে আসন্ন বিভিন্ন কর্মসূচিকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারিও অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬