গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার কাপাইস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাপাইস এলাকায় নিয়মিত মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় হরযত আলী শেখ (৪০) নামে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হরযত আলী শেখ উপজেলার কাপাইস এলাকার হরমুজ আলী শেখের ছেলে।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এএসআই কাজী ফিরোজ উদ্দিন এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জকে মাদকমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও সহযোগিতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬