শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

ছবি: চেকপোস্ট

রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। শনিবার (৯ মে) বিকেলে তিনি পঞ্চগড় থেকে ঢাকা ফেরার জন্য সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম দেখাসহ একটি নতুন খাদ্যপণ্য উৎপাদন কারখানার উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, সৈয়দপুর বা নীলফামারীই শুধু নয় বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চল কৃষি সমৃদ্ধ। একারণে এখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপযুক্ত পরিবেশ বিদ্যমান। আমরা সরকারে এসে এই বিষয়ে নজর দিয়েছি। নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে সব ধরনের সহযোগিতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিক হলো শিল্প প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট নীতিমালা সম্বলিত কাঠামোভুক্ত স্থান। রংপুর বিভাগের যেসব বিসিক এলাকায় নতুন করে জমি অধিগ্রহণ প্রয়োজন তা যাচাই করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ জরুরি। বিশেষ করে অকৃষি ও একফসলি জমি ছাড়া নেওয়া সম্ভব হবেনা। একারণে যদি সংলগ্ন এলাকায় জমি না পাওয়া যায় তাহলে যেখানে পাওয়া যাবে সেখানেই নতুন বিসিক নগরী বা শিল্প জোন গড়ে তোলা হবে। 

শিল্পমন্ত্রী আরও বলেন, পাটজাত পণ্য উৎপাদন বৃদ্ধি করে ক্রমান্বয়ে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার কমাতে হবে। এজন্য প্রয়োজনীয় পাটের জোগান নিশ্চিত করতে হবে। বর্তমানে বছরে প্রায় ৬ হাজার টন পাট প্রয়োজন। যার বেশিরভাগই বিদেশ থেকে আনতে হয়৷ এজন্য আমাদের চাহিদা অনুযায়ী পাটচাষ বাড়ানোর চেষ্টা করতে হবে। এলক্ষ্যে পাটবীজে সমৃদ্ধ হওয়ার টার্গেট নিয়েছে সরকার। একই সাথে প্লাস্টিক পণ্য উৎপাদনের কাঁচা মাল আমদানি নিরুৎসাহিত করা হবে। আমরা শুধু কাঁচা পাট বিক্রি করে নয় বরং পাটজাত পণ্য রপ্তানি করে আয় করতে চাই। এজন্য নতুন নতুন বাজার তৈরিতে মনোযোগী আমরা। 

এসময় তাঁর সাথে ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মুহাম্মাদ নায়িরুজ্জামান, নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেহা তাকমিলা, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা ও শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 

তিনি শনিবার সকালেই ঢাকা থেকে ইউএস বাংলার একটা ফ্লাইটে সৈয়দপুরে এসে পৌঁছেন এবং সড়কপথে পঞ্চগড়ে যান। এসময় বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিসিক কর্মকর্তারা। পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায় চিনি উৎপাদনে আঁখের বিকল্প ফসল সুগারবীটের বাণিজ্যিকভাবে চাষ কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের সূচনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সন্ধায় সৈয়দপুর হয়ে শিল্পমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরেন। 

#সৈয়দপুর #বিসিক #শিল্পমন্ত্রী

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত