আকাশপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সৈয়দপুর বিমানবন্দর–কে আন্তর্জাতিক করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বেলা ১২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন জনতা সৈয়দপুর।
এ সময় বক্তারা বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ঘোষণার পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।
বক্তারা আরও বলেন, সৈয়দপুরের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ সুবিধা বিবেচনায় এটিকে আগে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা উচিত। একই সঙ্গে ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের বিরোধিতা না করলেও অগ্রাধিকার ভিত্তিতে সৈয়দপুরকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এছাড়া আন্দোলনকারীরা জানান, সৈয়দপুরবাসীর প্রতিনিধি দল ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি তুলে ধরবে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানাবে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬