বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জ থেকে গাঁজা এনে সরবরাহের সময় ধরা পড়ে চক্রটি

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান ৮০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার

ছবি: চেকপোস্ট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৮০ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মো. রোমেল মিয়া (২৪) ও হুমায়ুন মিয়া (৩৭), সিলেটের বিশ্বনাথ উপজেলার শামিম মিয়া (৩২), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর আলী (৪৫) এবং সুনামগঞ্জের ইমরান হোসেন। এ ঘটনায় সিরাজ মিয়া (৭০) নামে একজন পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৫০ কেজি এবং ডিকি থেকে ৩০ কেজি গাঁজাসহ মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #গাঁজা_উদ্ধার

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান ৮০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৮০ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মো. রোমেল মিয়া (২৪) ও হুমায়ুন মিয়া (৩৭), সিলেটের বিশ্বনাথ উপজেলার শামিম মিয়া (৩২), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর আলী (৪৫) এবং সুনামগঞ্জের ইমরান হোসেন। এ ঘটনায় সিরাজ মিয়া (৭০) নামে একজন পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৫০ কেজি এবং ডিকি থেকে ৩০ কেজি গাঁজাসহ মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত