সুনামগঞ্জ সদর উপজেলার ভেটাউর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজ আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভেটাউর গ্রামের মাহফুজ আহমেদের বসতবাড়ির দক্ষিণ পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাহফুজ আহমেদের দেহ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট থেকে ২০ পিস কমলা রঙের কথিত অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে সুনামগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশোধনী-২০২০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬